| জেলা তথ্য অফিস |
|
অফিসের সাধারণ তথ্য (এক নজরে) :
প্রতিষ্ঠার ইতিহাসঃ · ব্রিটিশ ভারতে ১৯২৪ সালে জনগণকে স্বাস্থ্য ও স্যানিটেশন বিষয়ে সচেতন করার লক্ষ্যে পাবলিক হেলথ্ ডিভিশনের অধীনে ডিষ্ট্রিক্ট পাবলিক রিলেশনস্ অফিস সৃষ্টি করা হয়। · তৎকালীণ তথ্য বিভাগের আওতায় পাবলিসিটি ডিপার্টমেন্ট নামে কলকাতার রাইটার্স বিল্ডিংয়ে এ বিভাগের কার্যক্রম শুরু হয়। · ১৯৪৭ সালে দেশ বিভাগের পর তৎকালীণ পাকিস্তান সরকারের তথ্য ও বেতার মন্ত্রণালয়ের অধীনে ফিল্ড পাবলিসিটি এবং নিউজ ও ফিল্ম শাখা নিয়ে পাবলিক রিলেশনস্ ডাইরেক্টরেট গঠিত হয়। · ১৯৬৮ সালে পাবলিক রিলেশন্স দপ্তরের কর্মপরিধি বাড়িয়ে প্রত্যেক জেলায় একজন ডিষ্ট্রিক্ট পাবলিক রিলেশনস্ অফিসার ও প্রত্যেক মহুকুমায় একজন সাবডিভিশনাল পাবলিক রিলেশনস্ অফিাসরের পদ সৃষ্টি করা হয়। · স্বাধীনতাত্তোর বাংলাদেশের তৃণমূল পর্যায়ে জনগণকে সচেতন করার মাধ্যমে উন্নয়ন কার্যক্রমে উদ্বুদ্ধ ও সম্পৃক্ত করার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে বাংলাদেশ পরিষদ, বিএনআর এবং মহিলা শাখাকে একত্রিত করে ১৯৭২ সালে গণযোগাযোগ অধিদপ্তর গঠন করা হয়। · ৬৪টি জেলা তথ্য অফিস এবং ৪টি পার্বত্য উপজেলা তথ্য অফিসের মাধ্যমে দেশের সকল অঞ্চলে গণযোগাযোগ অধিদপ্তরের কার্যক্রম বাস্তবায়িত হয়।
অফিসের জনবল সম্পর্কিত তথ্যঃ
অফিসের কার্যক্রম সম্পর্কিত তথ্যঃ জেলা তথ্য অফিসের নিয়মিত কার্যক্রম সমূহ নিম্নরুপঃ
* ভ্রাম্যমান চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে জনসাধারণের সচেতনতা বৃদ্ধি * উঠান বৈঠক/কমিউনিটি সভা * মহিলা সমাবেশ/আলোচনাসভা * নেতৃসহাণীয়ব্যক্তিবর্গের প্রশিক্ষণ কর্মশালা * কিশোর মেলা, শিশু মেলা ও নারী মেলা সহ বিভিন্ন সচেতনতামূলক মেলার আয়োজন * পি,এ,ই কভারেজ * সিনেমা হল পরিদর্শন * অশ্লীল চলচ্চিত্র প্রদর্শন বন্ধে কার্যক্রম গ্রহণ * পোষ্টার,পুস্তিকা,লিফলেট বিতরণ * ট্রাকযোগে ভ্রাম্যমান সঙ্গীতানুষ্ঠান * রচনা,চিত্রাংকন ও বিতর্ক প্রতিযোগিতা * পল্লী সঙ্গীতানুষ্ঠান * পথ প্রচার ও পথ নাটক * স্থানীয় বিভিন্ন বিভাগ, প্রেস ও সাংবাদিকদের সাথে প্রচার কাজের সমন্বয় * স্থানীয় শিল্পী ও সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা * সংবাদ বিজ্ঞপ্তি প্রস্ত্তত ও প্রকাশ * মাসিক জনমত প্রতিবেদন প্রেরণ * জনমত জরিপ * সেমিনার * র্যালী
|