জেলা প্রশাসন
left_menu_pic
Joomla Slide Menu by DART Creations
left_menu_footer
অন্যান্য অফিস সমূহ

উপানুষ্ষ্ঠানিক শিক্ষা ব্যুরো

মোঃ নজরুল ইসলাম ভূইয়া

সহকারী পরিচালক,

জেলা উপানুষ্ঠিক শিক্ষা ব্যুরো,সিলেট।

E-mail : এই ইমেইল ঠিকানা স্পামবট থেকে রক্ষা করা হচ্ছে।এটি দেখতে হলে আপনাকে JavaScript সক্রিয় করতে হবে।


বিভাগের নামঃ- উপানুষ্ষ্ঠানিক শিক্ষা ব্যুরো, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, সিলেট।


বিভাগীয় কার্যক্রমঃ- বর্তমানে শহরের কর্মজীবি শিশুদের জন্য মৌলিক শিক্ষা প্রকল্প হার্ড টু রীচ-২য় পর্যায় নামে একটি প্রকল্প গত ০১-০৭-২০০৬ খ্রিঃ থেকে বাস্তবায়িত হচ্ছে। ৫৭৮৪ জন শ্রমজীবি শিশুকে শিক্ষা দেওয়া হচ্ছে। পিএলসিইএইচডি-২ নামে আর একটি প্রকল্প আগামী বছর থেকে শুরু হতে যাচ্ছে।


উল্লেখযোগ্য অর্জনঃ- শিক্ষায় পিছিয়ে পড়া সিলেট বিভাগে বিভিন্ন উপানুষ্ঠানিক শিক্ষা প্রকল্প গ্রহণের মাধ্যমে শিক্ষার হার বৃদ্ধি পেয়ে বর্তমানে শিক্ষার হার ৪৫% অর্জিত হয়েছে। তাছাড়া ১৮০৯ জন শ্রমজীবি শিশুকে ৪০ মাস শিক্ষা দিয়ে শিক্ষিত করা হয়েছে। বর্তমানে কেউ কেউ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৪র্থ/৫ম শ্রেণীতে নিজ উদ্যোগে ভর্তি হচ্ছে।


জেলা ক্রীড়া অফিস

মনোরঞ্জন দে

জেলা ক্রীড়া অফিসার, সিলেট

ফোন নং: ০৮২১-৭১২২৭৩


বিভাগের নামঃ- জেলা ক্রীড়া অফিসারের কার্যালয়, ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়,সিলেট।


বিভাগীয় কার্যক্রমঃ- তৃণ পর্যায়ে ক্রীড়ার ব্যাপকতা সৃষ্টির লক্ষ্যে মন্ত্রণালয় নির্ধারিত খেলাধুলার প্রশিক্ষণ ও প্রতিযোগিতা বাস্তবায়ন। খেলাধুলায় উদ্বুদ্ধকরণের জন্য ক্রীড়া পরিদপ্তর হতে ক্রীড়া সরঞ্জাম প্রাপ্ত প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন। জাতীয় স্কুল ও মাদ্রাসার ক্রীড়া  প্রতিযোগিতা পরিচালননায় জেলা হতে জাতীয় পর্যায় পর্যন্ত সহযোগিতা প্রদান।

উল্লেখযোগ্য অর্জনঃ- প্রতি বছর বিভিন্ন খেলার উপর উপজেলা ভিত্তিক ০৪টি বিষয়ে ৩০ জন করে অনুর্ধ-১৬ বালক/বালিকাদের মাস ব্যাপী প্রশিক্ষণ প্রদান এবং বিভিন্ন ইভেন্টে ৪টি প্রতিযোগিতা বাস্তবায়ন।



সিলেট বনবিভাগ

জনাব মো: দেলোয়ার হোসেন

পদবী: বিভাগীয় বন কর্মকর্তা

ফোন: ০৮২১-৭১৬৩৫৮


কার্যক্রম: বনাঞ্চল সংরক্ষণ, প্রহরা, বনজ সম্পদ ব্যবস্থাপনা, আর্বত কাল উর্ত্তিন বাগানের গাছ কর্তন, বাজারজাত করণ, নতুনবাগান সৃজন ও রক্ষনাবেক্ষন, অপ্রধান বনজ দ্রব্য যথা বাশ, বেত, মুরতা, ইত্যাদির ব্যবস্থপনা, বন সম্প্রসারণ, প্রশিক্ষণ প্রদান।

বিশেষ প্রকল্প:

১। আগর চাষ প্রকল্প(প্রধান মন্ত্রিরঅগ্রাধিকার প্রকল্প)

২। রিড ল্যান্ড সামাজিক বনায়ন প্রকল্প।


বন সম্পর্কিত তথ্য:

সংরক্ষিত বনভুমি: ৯৬৭৬.৩৭ হেক্টর

প্রস্তাবিত বনভুমি: ১০৩৩৯.৬১ হেক্টর

মোট: ২০০২৮.৯৫ হেক্টর।

রেঞ্জ: ০৩ টি।

নার্সারী : ১৩ টি।

ন্যাশনাল পার্ক: ০১ টি।

ইকো পার্ক: ০১ টি

গ্রীন পার্ক: ০১ টি।

বিশেষ টহল বাহিনী: ০১ টি।

বি,এস,টি,আই

আঞ্চলিক অফিস,

৯/বি, পল্লবী, পশ্চিম পাঠানটুলা,সিলেট।


প্রকৌশলী মোঃ রেজাউল করিম,

সহকারী পরিচালক ও আঞ্চলিক অফিস প্রধান,

ফোন নং-০৮২১-৭১৯৫৪৭

মুঠো ফোনঃ- ০১৭১৫-০৮৪৬৬৯


কার্যক্রম :-

০১। পণ্যের গুণগত মান সংক্রান্ত বি,এস,টি আই এর সনদবিহীন প্রতিষ্ঠানের বিরুদ্ধে এবং ওজন ও পরিমাপে কারচুপি রোধকল্পে নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনা করা।

০২। সার্বিলেন্স টিম এর মাধ্যমে বিভিন্ন উৎপাদনকারী প্রতিষ্ঠানের উৎপাদিত পূণ্যের মান যাচাই করণ এবং বি,এস,টি আই এর সনদবিহীন প্রতিষ্ঠানের বিরুদ্ধে এবং বাজার ব্যবসায়ীদের ব্যবহ্নত ওজন ও পরিমাপক যন্ত্রপাতির কেলিভেরশন সার্টিফিকেট না থাকলে, ওজনে কম প্রদানসহ সীল বিহীন ওজন ও পরিমাপক যন্ত্রপাতি ব্যবহার করলে বিধি মোতাবেক সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত আদালতে মামলা দায়ের করা হয়।

০৩। বাজার ব্যবসায়ীদের ব্যবহ্নত ওজন ও পরিমাপক যন্ত্রপাতি প্রত্যেক বছরে অন্তত একবার বি,এস,টি,আই কর্তৃক যাচাই করে সনদ গ্রহণ করা বাধ্যতামূলক। এলক্ষ্যে বিভিন্ন সময়ে সিলেট বিভাগের আত্ততাধীন বিভিন্ন বাজারের ব্যবসায়ীদের ওজন ও পরিমাপক যন্ত্রপাতি সরকারী ফি পরিশোধ সাপেক্ষে যাচাই ও স্ট্যাপিং পূর্বক ভেরিফিকেশন সার্টিফিকেট প্রদান করা হয়।

০৪। এ কার্যক্রম বিভাগীয় আঞ্চলিক অফিসসহ বিভিন্ন বাজারে টিম প্রেরণের মাধ্যমে সম্পাদন করা হয়।

০৫। পূণ্যের গুণগত মান সনদ গ্রহণের লক্ষ্যে উৎপাদকারী প্রতিষ্ঠান সমূহকে ট্রেড লাইসেন্স,টিন সার্টিফিকেট, ট্রেডমার্ক রেজিষ্ট্রেশন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এবং কিছু কিছু ক্ষেত্রে জেলা প্রশাসকের ছাড়পত্র বি,এস,টি,আই অফিসে জমা প্রদান করতে হয়।

০৬। এছাড়া উৎপাদকারীদের লেভেল তৈরীর দিক নির্দেশনা প্রদান করা হয়।

০৭। যথাযথ কাগজপত্র জমা প্রদান পূর্বক পূণ্যের নমুনা সংগ্রহ, পরীক্ষণ এবং সর্বোপরি বি,এস,টি,আই এর সনদ প্রদান করা হয়।